মাওলানা মুহাম্মাদ আযহারুল ইসলাম সিদ্দিকী (রহঃ)
কে যাবিরে সোনার মদিনায়
দীন দুঃখী পাপী ও তাপী
নিয়ে যাও আমায়।
সর্বহারা সব বিরহী
অগ্নীভরা হৃদয় রাহি
চির শান্তি লভিতে আজ আয়রে ছুটে আয়।
বেহেস্তী মায়া ধুলায় মেশে
স্নেহের সুষমার আবেশে
মোহব্বতের অশ্রু ধারার বরিষণ ঝরায়।
ক্ষমা ভরা হৃদয় মেলে
কেরে এমন নেয়রে কোলে
আপনি হারাইয়া সকল গুণাহগার তরায়।
মুক্তির জীবন্ত ছবি
মরুভূমির দয়াল নবী
কেবলে মরুভূমি সেখানে প্রাণ হারাইয়া যায়।
ছালাম দিয়ে বিনয় করে
কহিলাম লও আযহারেরে
রেখে গেলাম তোমার দারে
আমায় যারা চায়
রচনা কালঃ ১২-০৮-৭১ইং ১৭ ই রমজান
No comments:
Post a Comment