Tuesday, October 24, 2017

হযরত মাওলানা মুহাম্মাদ আযহারুল সিদ্দিকী ( রহঃ ) এর কয়েকটি মহা মূল্যবান বাণীঃ

  • জীবনের প্রথম শাখে যে কোকিল প্রথম ডাকে, হোক সে কুতসিত কালো ,তবু জীবনের আলো।
  •  কোন শব্দ শুরু হলে সেটা কোথাও যেয়ে শেষ হয় না,যেতেই থাকে, পৃথিবীর অন্য প্রান্তে যেয়েও শেষ হয় না, এভাবে গ্রহ থেকে গ্রহান্তরে যায়, যেতে যেতে আল্লাহপাক পর্যন্ত যায়।
  • মানুষের যখন পূর্ণ কাজ করার সুযোগ আসে তখন আসল মানুষটি নীরব হয়ে যায়।    মূর্খ লোকের ঈমান কচুপাতার পানি।
  • ঘরে যার সম্মান নাই, এ বিশ্বে কোথাও তার সম্মান নাই।
  • তুমি যদি পুত্রধনে সুখি হতে চাও তাহলে ছেলেকে ধর্মবিদ্যা শিক্ষা দাও।

  •  তুমি যা ভাব, তুমি তা নও, তুমি যা চিন্তা কর তুমি তাই।
  •  নিম্নমানের খানা খাও উচ্চমানের চিন্তা কর।
  •  যেখানে লাভের জায়গা সেখানে ক্ষতিরও ভয় থাকে।
  •  যে যত বড় জ্ঞানী,তার পেছনে মনে রাখবেন তত বড় একটা শয়তান আছে।
  •  উঠ,জাগ,অভিষ্ট সিদ্ধির আগে ক্ষান্ত হইও না।
  • বিশ্বাসকে যে ভাল কইরা বিশ্বাস করে এ দুনিয়ায় তার সুখের সীমানা থাকবে না।

No comments:

গজল

                                                              কে  যাবিরে                                মাওলানা মুহাম্মাদ আযহারুল ইসলাম সি...